সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগার...
সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৭৮ রান।
এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ টস হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফররত অধিনায়ক জস বাটলার। শুরু থেকেই সাবধানতার সাথে ব্যাটিং শুরু করে দুই ওপেনার তামিম ও ইমরুল। দুই জনেই অর্ধশতকের খুব কাছে গিয়েই সাজঘরে ফিরেন। ৪৬ রান করে ইমরুলের বিদায়ের পর ৪৫ রান করে ফিরেন তামিম।
১৯ ওভারে দলীয় ৮০ রান করে বিদায় নেন ওপেনার ইমরুল। স্টোকসের বলে অর্ধশতকের খুব কাছে গিয়ে ফিরতে হয় তাকে। ৫৮ বলে ২ চার ও ১ ছয়ে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরেন ইমরুল।
অপরদিকে ইংলিশ স্পিনার রশিদ আলির বলে ভিন্সের তালুবন্দি হয়ে ৪৫ রান করে ফিরেন তামিম। দুই ওপেনারের বিদায়ে দলের হাল ধরেন সাব্বির। মুশফিকের সাথে ৫৪ রানের জুটি গড়েন তিনি। তবে ইমরুল তামিমে মতো তারও পোড়া কোপাল। মাত্র এক রানের জন্য হলো না ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ৪৬ বলে ৪৯ রান করেন সাব্বির রহমান। স্পিনার আদিল রশিদের বলে উইকেটের পেছনে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাব্বির।
তিন অর্ধশতক মিসের পর মুশফিকুরের সঙ্গে জুটি বাধেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের স্পিনারদের সামনে ব্যাট করতে পারছিলেন না সাকিব। ৩৬তম ওভারে মঈন আলির বলে পরাস্ত বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ডাউন দ্যা উইকেটে এসে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি সাকিব। সাকিব মিস করলেও মিস করেননি বাটলার। ১০ বলে মাত্র ৪ রান করে ফিরে যান এই অলরাউন্ডার।
অপরদিকে দ্বিতীয় ম্যাচে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাহমুদউল্লাহ এদিন মাত্র ৬ রান করে ফিরেন আদিল রশিদের বলে। ব্যার্থ হন নাসির হোসেনও। মাত্র ৪ রান করেন নাসির।
ইমরুল, তামিম ও সাব্বিরের দুঃখ কিছুটা হলেও মুছতে পেরেছেন মুশফিক। অনেক দিন পর রানে ফেরা এই ব্যাটসম্যান অর্ধশত পূর্ণ করেছেন। ৬২ বলে রানে ৬৭ অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। মুশফিকের সাথে ৮৫ রানে বড় জুটি গড়ে মোসাদ্দেক। মোসাদ্দেকের অপরাজিত ৩৮ রানের উপর ভর করে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৭৭ রান।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার আদিল রাশিদ। এছাড়াও মঈন ও স্টোকস নেন ১টি করে উইকেট।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় রয়েছে দুই দল। প্রথম ম্যাচে ২১ রানে সফরকারিদের নাটকিয় জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশদের। অঘোষিত ফাইনাল হয়ে ওঠা ম্যাচটি আজ সিরিজ নিশ্চিত হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।