সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাঙামাটি জেলা ছাত্রলীগ নিয়ে ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীনকে স...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাঙামাটি জেলা ছাত্রলীগ নিয়ে ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীনকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলাউদ্দীনকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি উল্লেখ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শনিবার বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার এক জরুরি সিদ্ধান্তে রাঙামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিনকে (বানান ভুল) সংগঠনের দলীয় নিয়ম শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য সংগঠনের দায়িত্বরত সকল পদ-পদবি স্থগিত ও সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের জন্য রাঙামাটি জেলা ছাত্রলীগ দায়ভার গ্রহণ করবে না।’
জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার স্বাক্ষর রয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
এই ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, আলাউদ্দীন ফেসবুকে জেলা ছাত্রলীগ নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ কথাবার্তা লিখে স্ট্যাটাস দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর স্ট্যাটাসগুলো জেলা ছাত্রলীগ শুধু নয়, ছাত্রলীগের সামগ্রিক ভাবমূর্তিরও ক্ষতি করছে। তিনি বলেন, সংগঠনের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।