পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে নাকি মাফিয়া ডন দাউদ ইব্রাহিম হুমকি দিয়েছেন। এই অল-রাউন্ডারকে তার মুখ সামলে এমনকি মুখ বন্ধ রাখতে ও ...
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে নাকি মাফিয়া ডন দাউদ ইব্রাহিম হুমকি দিয়েছেন। এই অল-রাউন্ডারকে তার মুখ সামলে এমনকি মুখ বন্ধ রাখতে ও শাসিয়েছেন। তবে দাউদের এই ফোন কলের আগেই নাকি জাভেদ মিয়াদাদকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিয়েছেন আফ্রিদি। পাকিস্তানে এই নিয়ে শোরগোল এখন চারদিকে।
ভাবছেন এখানে ডন দাউদ আসলেন কিভাবে? জানা গেছে পাকিস্তানের কিংবদন্তি মিয়াদাদের ছেলে বিয়ে করেছেন দাউদ ইব্রাহিমের মেয়েকে। মহা ধুমধামে হয়েছিল বিয়ে। আর ছেলে-মেয়ের সূত্রেই আত্মীয়তা মিয়াদাদ-দাউদের মধ্যে।
সম্প্রতি মিয়াদাদ আফ্রিদিকে ম্যাচ ফিক্সার বলেছেন। আর জবাবে আফ্রিদি ও তাকে 'অর্থ লোভী' বলেছেন। এই নিয়ে ঝড় উঠেছে মিডিয়ায়। আন্তর্জাতিক মিডিয়ায়ও উঠে আসে তা। এই ঘটনায় ওয়াসিম আকরামও দুঃখ প্রকাশ করেন। বিষয়টা যখন আলোচনার বাইরে তখন মিয়াদাদকে আফ্রিদির লিগ্যাল নোটিশ। আফ্রিদি ম্যাচ ফিক্সার এর প্রমাণ করতে বলা হয়েছে মিয়াদাদকে। প্রমাণ করতে না পারলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে ওই নোটিশের মাধ্যমে।
পরিস্থিতি যা তাতে দাউদ ইব্রাহিম কি আর বসে থাকতে পারেন!