বহরা প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির অন্তর্গত আখালিয়া গ্রামে জুলেখা আক্তার জুলি (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার সক...
বহরা প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির অন্তর্গত আখালিয়া গ্রামে জুলেখা আক্তার জুলি (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের আখালিয়া গ্রামের মঙ্গল মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (জুলি) বৃহস্পতিবার রাতে সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকলে স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎরত অবস্থায় মারা যান। থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম "মাধবপুর বার্তা"কে জানান, এ ঘটনায় জিজ্ঞসাবাদের জন্য ৩ জন কে আটক করা হয়েছে।