মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্দিউড়া উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার...
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার আন্দিউড়া উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রোকন উদ্দিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জাহের মিয়া ফকির, পৌর ছাত্রলীগ সভাপতি বিল্লাল হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকবাল খান, সুব্রত দেব, শাহদাৎ হোসেন দুলাল, মিজানুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে কাজী মাহবুুবুর রহমান রিয়াদকে সভাপতি, গোপাল সূত্রধরকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন ছাত্রলীগ কমিটি গঠন করা হয়।