দেলোয়ার খাঁন: গতকাল দুপুর বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসরক (সোহাক পুর) এলাকায় মোটরসাইকেল-পিকআপ ভেনের সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ গুরুতর আহত ...
দেলোয়ার খাঁন: গতকাল দুপুর বেলা ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসরক (সোহাক পুর) এলাকায় মোটরসাইকেল-পিকআপ ভেনের সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ গুরুতর আহত হয় দুইজন। চালক জান্নাত(২৬) ও মো: সেলিম মিয়া (৩৬) কে ব্রাম্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিকভাবে ভর্তি করা হয়। পরে আহত সেলিমের অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পথেই সেলিম মিয়া(৩৬) মারা যান। চালক জান্নাত গুরুতর আহত হয়ে ব্রাম্মণবাড়িয়া সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। মৃত সেলিম মিয়ার বাড়ি মাধবপুর থানার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে। পিতা আব্দুস সামাদের পুত্র সেলিম। তাকে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।