সাইফুল ইসলাম শিপন (বহরা থেকে)ঃ সমাজ পরিবর্তনের স্লোগান নিয়ে মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ও ০৩ নং বহরা ইউনিয়নের একঝাঁক মেধাবী ও শিক্ষিত তরুণদ...
সাইফুল ইসলাম শিপন (বহরা থেকে)ঃ সমাজ পরিবর্তনের স্লোগান নিয়ে মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ও ০৩ নং বহরা ইউনিয়নের একঝাঁক মেধাবী ও শিক্ষিত তরুণদের গড়া সোসাইটি ডেভেলপমেন্ট ক্লাব নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শনিবার কাশিমনগর বাজার সংলগ্ন তালিবপুর আহছানীয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধু মোহন সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ০৩ নং বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, বহরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার ইউনুছ আলী, সাবেক মেম্বার সিদ্দিক আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ সঈদ উদ্দীন কলেজের প্রভাষক এ. এ. মিজান, শাহজালাল কলেজের গ্রন্থাগারিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাউসার আহমেদ, শিক্ষক উত্তম কুমার পাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর্জা ইকরাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চ্যানেল এস এর শিল্পী মাহবুব, উপজেলা শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী মজনু সহ এলাকার শিল্পীবৃন্দ। ক্লাবের উদ্যোক্তা নাঈম উদ্দিন জানান, সমাজের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।