সাইফুল ইসলাম শিপনঃ "শেখ হাসিনার নির্দেশ - ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানে মাধবপুর উপজেলার ০৩ নং বহরা ইউপির অন্তর্গত মনতলা বাজারে...
সাইফুল ইসলাম শিপনঃ "শেখ হাসিনার নির্দেশ - ক্ষুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানে মাধবপুর উপজেলার ০৩ নং বহরা ইউপির অন্তর্গত মনতলা বাজারে ১০ টাকা কেজি দরে হতদরিদ্রদের মাঝে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বেধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল আলম হিরণের মালিকানাধীন মেসার্স অন্তর ট্রেডার্স ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক তাইফুল আলম বাবুর মালিকানাধীন মেসার্স ভাই ভাই ট্রেডার্সে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ০৩ নং বহরা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী কামেশ রঞ্জন কর, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাদেম সিদ্দিক আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন, সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগম, ১ নং ওয়ার্ডের মেম্বার মাসুক মিয়া, ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আহাদ নান্নু প্রমুখ।