বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘সিঙ্গাপুর সময় ভোর ৫টা ৫ মিনিটে হান্নান শাহ হাসপাতালে মারা যান। সেখানে তাঁর ছোট ছেলে শাহ রেজা নূর এবং মেয়ে শারমিন হান্নান রয়েছেন। তারা বিষয়টি জানিয়েছেন।’
আ স ম হান্নান শাহর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।