ধর্মঘর প্রতিনিধি (দেলোয়ার খান)ঃ ধর্মঘর থেকে একটু পশ্চিম দিকে এসে সোজা দক্ষিণ দিক হতে শুরু হয়েছে এই কাঁচা রাস্তা। এটি মেহেরগাঁও, নিজনগর, সন্ত...
ধর্মঘর প্রতিনিধি (দেলোয়ার খান)ঃ ধর্মঘর থেকে একটু পশ্চিম দিকে এসে সোজা দক্ষিণ দিক হতে শুরু হয়েছে এই কাঁচা রাস্তা। এটি মেহেরগাঁও, নিজনগর, সন্তুষপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে এবং মালঞ্চপুর ও দত্তপাড়ার ভেতর দিয়ে ধর্মঘরে সংযোগ স্থাপন করে রেখেছে। ধর্মঘর-মালঞ্চপুরের রাস্তাটি পাকা হওয়াতে এলাকার মানুষ অনেক সুবিধা ও অর্থনীতিক দিক দিয়েও অনেক বেশি স্বাবলম্বী হতে পারছে। কিন্তু মেহেরগাঁও, নিজনগর, সন্তুষপুর এই তিনটি গ্রামের মানুষগুলো অর্থনীতিক ও চলাফেরায় ভীষন দূর্ভোগে পরে আছে। কারন এই রাস্তাই হল তাদের যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম। আর বর্ষার দিনে এই রাস্তাতে প্রচুর কাঁদা জমে, তাতে মানুষকে অনেক ভুগান্তিতে পড়তে হয়। ছোট-বড় সব ধরনের গাড়ি চলাচল করতেও অনেক সমস্যার সৃষ্টি হয়। রাস্তাটি এত কাঁদাযুক্ত হয় যে হাটা চলা-ফেরা করার মত অবস্থাও আর থাকে না। আর গ্রীষ্মকালে তার অবস্থা আরো বিপদজনক হয়। গ্রীষ্মের প্রখর রোদে রাস্তার উপরের থাকা বালি গুড়া হয়ে পাওডারের মত হয়ে যায়। আর কোনো গাড়ি চলাচল করলে ধোলা-বালি উড়ে পরিবেশকে নষ্ট করে। একমাত্র এই রাস্তাটি পাকা হলেই এমন সব সমস্যার সমাধানসহ এলাকার অনেক উন্নয়ন সাধিত হবে বলে মনে করছেন এলাকাবাসী। তাই রাস্তাটি পাকা করন এখন এলাকার সবার গণদাবী হয়ে দাঁড়িয়েছে।