আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন মানুষ এখন ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং আগের চেয়ে বেশি ব্যবহার করছে। গতকাল রাজধানীর সিক্স সিজনস হোটে...
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন মানুষ এখন ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং আগের চেয়ে বেশি ব্যবহার করছে। গতকাল রাজধানীর সিক্স সিজনস হোটেলে ডিজিটাল পেমেন্ট অ্যান্ড সিকিউরিটি ২০১৬ শীর্ষক সেমিনারে আয়োজন করে এনট্রাস্ট ডাটাকার্ড এবং লিডস করপোরেশন।
এনট্রাস্ট ডেটাকার্ড এবং লিডস কর্পোরেশনের আয়োজিত এই সেমিনারে তিনি বলেন, ‘অনেক সফল ডিজিটাল গল্প আছে আমাদের সরকারের। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এমআরপি পাসপোর্ট সম্পন্ন করেছি, আমরা স্মার্ট কার্ড প্রদান মাঝখানে করছি, দেশের প্রায় সব সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন। ইন্টারনেট সুলভ ও সাশ্রয়ী হয়েছে এবং হচ্ছে।
পলক যোগ করেন, মানুষ এখন ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং আগের চেয়ে আরও বেশি ব্যবহার করছে। এই মুহূর্তে ইন্টারনেট পেমেন্ট সিকিউরিটি এ আমাদের জন্য একটি খুব সময়োপযোগী বিষয়। এ ব্যাপারে আমাদের এখনই সচেতন হতে হবে।‘
লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল ওয়াহিদ বলেন ‘লিডস দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে ডিজিটাল নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের সেবা গ্রাহিতা প্রাইভেট ব্যাংক ও সরকারি ব্যাংক খুব সহজেই লেনদেন সম্পন্ন করতে পারছে।’ এনট্রাস্ট ডেটাকার্ড দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত নাম্বিয়ার বলেন, 'আমরা ২০ বছর ধরে লিডস এর সঙ্গে কাজ করছি। আমরা ইন্টারনেট পেমেন্ট নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি এই মুহুর্তে। আমরা নিশ্চিন্ত এবং কার্যকর সমাধান প্রস্তাব করছি। ব্যাংকিং সহজ ও সুরক্ষিত হয়ে যাবে এর দ্বারা। বাংলাদেশ ডিজিটাল জগতে খুব দ্রুত এগিয়ে চলেছে। তাই আমাদের কাছে মনে হয়েছে এটাই বাংলাদেশে এই ক্ষেত্রে ব্যবসা করার উপযুক্ত সময়।’