হবিগঞ্জে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন জামাতের আমিরসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে সকাল পর...
হবিগঞ্জে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন জামাতের আমিরসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ১১ জন নিয়মিত মামলার আসামী। বুধবার দুপুরে লাখাই থানা পুলিশ বুল্লা বাজারে অভিযান চালিয়ে বুল্লা ইউনিয়ন জামাতের আমির খোকন মিয়াকে গ্রেফতার করে। খোকন মিয়া পূর্ব বুল্লা গ্রামের বলু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।