অনলাইনের দুনিয়ায় এখন পাসওয়ার্ডের শেষ নেই। আইডির সংখ্যা যতো বাড়ছে গোপন নম্বরের সংখ্যাও সে হারে বাড়ছে। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার নিরাপদ ...
অনলাইনের দুনিয়ায় এখন পাসওয়ার্ডের শেষ নেই। আইডির সংখ্যা যতো বাড়ছে গোপন নম্বরের সংখ্যাও সে হারে বাড়ছে। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার নিরাপদ নয় বলে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা হয়। এগুলোর মধ্য থেকে অনেক সময় জিমেইল আইডির পাসওয়ার্ড ভুল হয়ে যেতে পারে। কোথাও লেখা না থাকলে তখন বিপাকে পড়তে হয়।
তবে এতে একদম দিশেহারা হওয়ার দরকার নাই। কেননা কিছু কৌশল রয়েছে যেগুলো প্রয়োগ করে জিমেইলে প্রবেশ করা সম্ভব। হারানো পাসওয়ার্ডটি যেমন ফেরত পাওয়া যাবে, তেমনি মেইল অ্যাকাউন্ট থেকেও বিচ্ছিন্ন হতে হবে না।
প্রথমে https://accounts.google.com/signin/recovery এখানে প্রবেশ করুন।
এরপর ‘I don’t know my password’ সিলেক্ট করে যে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন সেটি দিতে হবে।
এরপর জিমেইল সর্বশেষ পাসওয়ার্ডটি চাইবে। যদি মনে থাকে সেটি চাইপ করুন। না মনে থাকলে পরবর্তী নির্দেশনায় যেতে হবে।
এ ধাপে আপনার রিকভারি মেইল আইডি দিতে বলা হবে। ই-মেইল আইডি ওপেন করার সময় দেওয়া আইডিটিই রিকভারি মেইল। তাহলে ওই মেইলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কিভাবে পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।
যদি মেইল আইডি ভুলে যান তাহলে ‘Verify your identity’ অপশনটি ক্লিক করতে হবে। এতে বর্তমানে চালু আছে এমন একটি মেইল আইডি দিতে হবে। এরপর জিমেইল আইডির প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন: জন্মতারিখ এবং কবে আইডিটি খোলা হয়েছিল ইত্যাদি।
তাহলে বিকল্প মেইলে আইডি উদ্ধারের বিস্তারিত তথ্য জানানো হবে।