দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল বিকালের মধ্যে প্রকাশিত হবে। শনিবার দুপুরে ঢাকা শিক...
দেশের সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল বিকালের মধ্যে প্রকাশিত হবে।
শনিবার দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনের সময় দেওয়া টেলিটক মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এছাড়াও বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও এ ফলাফল জানা যাবে।
“অন্যান্য শিক্ষাবোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফলও একই সময়ে প্রকাশিত হবে।”