শাহজাহানপুর ইউনি য়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সকালে তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার...
শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সকালে তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খানের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি সুখেন দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোতাব্বির হোসেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, প্রদীপ গৌর, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক কাউছার মোল্লা, চা শ্রমিক ইউয়িনের লস্করপুর ভ্যালী সভাপতি অবিরত বাকতী, আপন মিয়া ও জমির আলী প্রমুখ।