সঠিকভাবে খাবার খাওয়া মানুষকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। এ লেখায় থাকছে সঠিকভাবে খাবার খাওয়ার ৬ উপায়, যা জানিয়...
সঠিকভাবে খাবার খাওয়া মানুষকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। এ লেখায় থাকছে সঠিকভাবে খাবার খাওয়ার ৬ উপায়, যা জানিয়েছেন ইউনিভার্সিটি অব দ্য সায়েন্সেস ইন ফিলাডেলফিয়ার অধ্যাপক ড. আরা ডেরমারডেরোসিয়ান
১. খাবারে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি নয় : আপনার আশপাশের স্বাভাবিক খাবারগুলো থেকেই স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে। সুস্থ থাকার জন্য মাত্রাতিরিক্ত স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রয়োজন নেই। অন্য সব কাজ বাদ দিয়ে এ বিষয় নিয়ে বাড়াবাড়িতে হিতে বিপরীত হতে পারে।
২. সত্যিকার ক্ষুধা লক্ষ করুন : আপনার দেহের ক্ষুধার সংকেত লক্ষ করুন। যতক্ষণ ক্ষুধা অনুভব করবেন কিংবা যখন ক্ষুধার্ত হবেন, কেবল তখনই খান। খাওয়ার পেছনে অন্য প্রভাবক, অনুপ্রেরণা বা চাপ এড়িয়ে চলুন।
৩. ধীরে খান : তাড়াতাড়ি খাবার খাওয়া হলে তা সঠিকভাবে চিবানো হয় না। এতে খাবারের স্বাদ গ্রহণও হয় না। ফলে হজমে গণ্ডগোল ও নানা সমস্যার সৃষ্টি হয়।
৪. খাওয়ায় মনোযোগ দিন : খাওয়ার সময় শুধু খাওয়ার দিকেই মনোযোগ দেওয়া উচিত। এ সময় টিভি দেখা, কম্পিউটার বা স্মার্টফোন চালানো বন্ধ করুন।
৫. চাপের মুখে খাবেন না : খাওয়ার এ সময়টুকুতে মানসিক চাপ মাথায় রাখা উচিত নয়। মানসিক চাপে খাবার হজমে গণ্ডগোল তৈরি হয়। এ ছাড়া নানা স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয় এতে।
৬. আনন্দের সঙ্গে খান : খাওয়ার সময় আনন্দের সঙ্গে শুধুই খাওয়ার স্বাদ উপভোগ করুন এবং খাওয়া নিয়ে চিন্তা করুন। শুধু খাবারের পরিমাণের দিকে লক্ষ রাখুন। এতে আপনার হজমশক্তি অনেক বাড়বে।