মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সোমবার রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। তার পরি...
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সোমবার রাতে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
তার পরিবার সূত্রে জানাযায় রাত অনুমান আড়াইটার দিকে ২০ থেকে ২৫ সদস্য বিশিষ্ট একদল মূখোশধারী ডাকাত দল বাড়ির গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে ঘরের ঘুমান্ত নারী শিশুদের মারধর করে আতংক সৃষ্টি করে পরিবারের সদস্যদের বেধে ফেলে নগদ ১লাখ ১২হাজার টাকা, সাড়ে ৫ ভড়ি স্বার্ণালংকার, একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ৩৫টি বিয়ের শাড়ি ও বিভিন্ন মালামাল সহ প্রায় সাড়ে ৫লাখ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের মারধরে তিন শিশু শিক্ষার্থী ও এক নারী আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জয়নাল আবেদীনের স্ত্রী পারুল বেগম বলেন, ডাকাতরা অল্পবয়সের ছেলে। ঘরে প্রবেশ করেই সবাইকে মারধর শুরু করে আতংক সৃষ্টি করে সকল জিনিসপত্র তছনছ করে মালামাল গুলো লুট করে নিয়ে যায়।
জয়নাল আবেদীনের ভাই বাহা উদ্দিন বলেন ডাকাতরা নগদ টাকা,স্বর্নালংকার,মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমারা থানায় অভিযোগ দিব।