চেয়ারম্যান অফিসের দায়িত্ব কিভাবে বুঝিয়ে দিতে হয় এবং কিভাবে বুঝে নিতে হয় তার উজ্জল দৃষ্টান্ত দেখালেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন...
চেয়ারম্যান অফিসের দায়িত্ব কিভাবে বুঝিয়ে দিতে হয় এবং কিভাবে বুঝে নিতে হয় তার উজ্জল দৃষ্টান্ত দেখালেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়াম্যানবৃন্দ। রোববার সকাল ১০ টায় চৌমুহনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্টানের মাধ্যমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে চৌমুহনী ই্উনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ নবনির্বাচিত চেয়ারম্যান আপন মিয়াকে ফুল দিয়ে বরণ করে নিয়ে তাঁর কাচে দায়িত্ব হস্থান্তর করেন। হাতে ফুলের তোরা দিয়ে বরণ করে দিয়ে পরে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তর ও গ্রহনের এ সহমর্মিতা উপজেলায় দৃষ্টান্ত হয়ে থাকবে মন্তব্য করেন উপস্থিত জনতা।