বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন। তারই আংশ হিসেবে দু দফায় ১৪ হাজার ৬৮...
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন। তারই আংশ হিসেবে দু দফায় ১৪ হাজার ৬৮৪ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়। এবার আবারো ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার ঘোষনা দিয়েছে সরকার। ইতমধ্যেই অর্থমন্ত্রনালয় থেকে সায় দেওয়া হয়েছে।
আগামী জুলাই কিংবা আগস্ট মাসে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুন জনবলের মধ্যে ক্যাডার পদে ৩৮৫ ও নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয় ২ হাজার ৫৩৬ জনকে। বাকি পদগুলো ছিল পুলিশের নিম্ন স্তরের (কনস্টেবল)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশে ৫০ হাজার জনবল নিয়োগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন এ পদ সৃষ্টির কাজ শুরু করে।
দীর্ঘদিন এ ব্যাপারে কাজ করার পর ৫০ হাজার নতুন জনবলের বিপরীতে পুলিশে প্রায় ৩৩ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়। এর মধ্যে বিসিএস ক্যাডার পদ সৃষ্টি করা হয় ৭৫০টি।
পদগুলো হচ্ছে- অতিরিক্ত আইজি ১১, ডিআইজি ২৮, অতিরিক্ত ডিআইজি ৪৫, পুলিশ সুপার (এসপি) ১৮২, অতিরিক্ত এসপি ৩৫১ ও ১৩৩ জন এএসপি। অন্যদিকে নন-ক্যাডারের মধ্যে ইন্সপেক্টর ২ হাজার ৯৮৫, এসআই ৯ হাজার ১৭৭, সার্জেন্ট ৩৬৫, নিরস্ত্র এএসআই ৮ হাজার ২১২, সশস্ত্র এএসআই ১ হাজার ৭৭১, এএসআই ৪৩৩, নায়েক ৯৭৬, কনস্টেবল ২১ হাজার ৩৪৫ এবং সিভিল কর্মচারীর ৩ হাজার ৯৮৬টি পদ সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ৫০ হাজার নতুন পুলিশ নেয়া সরকারের সিদ্ধান্ত। দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনশৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো জরুরি।
এর আলোকেই প্রধানমন্ত্রী সময়োপযোগী এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে সায় দিয়েছে। এখন ধাপে ধাপে পুলিশের এ নিয়োগ শেষ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, নতুন ৩৩ হাজার পদ সৃষ্টির পর প্রথম ধাপে নিয়োগ দেয়া হয় ৪ হাজার ৭৭৮ জন পুলিশ সদস্যকে। দ্বিতীয় ধাপে ৯ হাজার ৯০৬ জনের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে।
দ্বিতীয় ধাপে ক্যাডার পদ ১২৯ এবং নন-ক্যাডার পদে ১ হাজার ৮৭২ জনকে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য নতুন জনবল নির্ধারণ করা হয় ৭ হাজার ১৫১ জন।
নতুন এ জনবলের মধ্যে ক্যাডার পদ ৮৯, নন-ক্যাডার ১ হাজার ৩৩০ এবং অন্যান্য পদে ৫ হাজার ৭৩২ জন। অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ক্যাডার পদে ১৮, নন-ক্যাডার ২৫৫ এবং অন্যান্য পদে ১ হাজার ২১ সদস্য নিয়োগের প্রক্রিয়া চলছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশে ক্যাডার পদে ১৩, নন-ক্যাডার ১৮৬ এবং অন্যান্য পদে ৫০৫ জনকে নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশে ক্যাডার পদে ৯, নন-ক্যাডার ১০১ এবং অন্যান্য পদে ৫৫০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করতে চলে আসুন মনতলা শাহীন কম্পিউটার এ।