আগামী ১১ তম সংসদ নির্বাচন কে ঘিরে হবিগঞ্জ ৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে ৩ তরুন নেতা পথচলা শুরু করেছেন। হবিগঞ্জ-৪ আসনে ৩ তরুন প্রার্থী দলীয় ভিত্ত...
আগামী ১১ তম সংসদ নির্বাচন কে ঘিরে হবিগঞ্জ ৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে ৩ তরুন নেতা পথচলা শুরু করেছেন। হবিগঞ্জ-৪ আসনে ৩ তরুন প্রার্থী দলীয় ভিত্তিতে সংসদ সদস্য প্রার্থী হতে দৃঢ় প্রত্যয় নিয়েই সবাই মাঠে নেমে পড়েছেন। তারা হলেন সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ছেলে নিজামুল হক রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্ট্রার সৈয়দ সায়েদুল হক সুমন। সাবেক মন্ত্রীপুত্র নিজামুল হক রানা আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় না হলেও তার পিতা এনামুল হক মোস্তফা শহীদের আসনে তার অনেক কর্মী, ভক্ত ও শুভাকাংখী রয়েছে। তাই তিনি পিতার ইমেজকে কাজে লাগাতে চাচ্ছেন এবং এরই মধ্যে মাধবপুর চুনারুঘাট নিবাচনী এলাকায় পোষ্টার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিমের মাধবপুরে একটি শক্তিশালী জনমত রয়েছে। তিনি মাধবপুর উপজেলা চেয়ারম্যান থাকাকালিন সময়ে সফলতার সঙ্গে জনগনের উন্নয়ন কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখেন। চুনারুঘাট উপজেলায়ও সাংগঠনিক ভাবে তার সু পরিচিতি রয়েছে। এছাড়া আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হবার বাসনা নিয়ে দু উপজেলায় দীর্ঘদিন ধরেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার কাজে তিনি সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন।
আগামী ১১ তম সংসদ নির্বাচনে ৩ তরুন ও বর্তমান সংসদ সদস্যের মধ্যে হতে পারে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যুদ্ধ।