হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত মনি হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা শ্রীবাস সরকার (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ড...
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত মনি হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা শ্রীবাস সরকার (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বিকালে হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকালে গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল বাহার উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের সুখলাল সরকারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনি হত্যা মামলার প্রধান আসামি শ্রীবাস সরকারকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামের হীরা লাল সরকারের মেয়ে আউলিয়াবাদ আর কে উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী লক্ষী রানি সরকার মনি একই গ্রামের সুখলাল সরকারের ছেলে শ্রীবাস সরকারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ২০১৪ সালের ১২ই নভেম্বর বিষ পান করে আত্মাহুতি দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।