ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতির মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আসামি নিহত মানিক মিয়া (৩৬) সরাইলের রসুলপুর পূর...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতির মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
আসামি নিহত মানিক মিয়া (৩৬) সরাইলের রসুলপুর পূর্বপাড়া এলাকার মীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ৮টি ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার ভোরে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয় বলে জানান সরাইল থানার ওসি রূপক কুমার সাহা।
এ দিকে ডাকাতির চেষ্টা সময় বুধবার মধ্যরাতে সরাইলের অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থান থেকে মানিকসহ সাত ‘ডাকাতকে’ গ্রেপ্তার করা হয়েছিল।
“মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে এলাকায় মানিকের অন্যান্য সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে চার পুলিশ সহ আহত হয় মানিক। পরে গুলিবিদ্ধ মানিককে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগানসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তারা।