দেশের কোটি কোটি মানুষের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের দাবি উঠেছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ম...
দেশের কোটি কোটি মানুষের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের দাবি উঠেছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুকে। একটি ইভেন্ট খুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট এ দাবি জানিয়েছে মাশরাফি ভক্তরা।
ইভেন্টির বর্ণনায় বলা হয়েছে, 'দ্যা ক্যাপ্টেন মাশরাফি মর্তুজা' দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম আবর্তনের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে কোন সার্টিফিকেট নিয়ে যেতে পারেননি।
এর মাধ্যমে জাহাঙ্গীরনগরের গর্ব, প্রজন্মের আইডল, বাংলার গণমানুষের নায়ক মাশরাফি বিন মর্তুজাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।’
ফজলু রাব্বি নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দেওয়া উচিত।’
মাহবুবুল হক সিদ্দিকি লিখেছেন, ‘আমি জাবির প্রাক্তন ছাত্র হিসেবে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানাচ্ছি। মাশরাফি বিন মুর্তজা সম্মানসুচক ডিগ্রী প্রদান করা হউক।’
ইভেন্টিতে এ প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন ১৯ হাজারের ও বেশি ফেসবুক ব্যবহারকারী। ইভেন্টির লিংক https://www.facebook.com/events/1113706385387669।