মাধবপুরের ধর্মঘর ও চৌমুহনীতে পৃথক দু’টি অভিযানে মদ, ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সা...
মাধবপুরের ধর্মঘর ও চৌমুহনীতে পৃথক দু’টি অভিযানে মদ, ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ভোর রাতে ধর্মঘর সিমান্ত ফাঁড়ির মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ও চৌমুহনী ইউনিয়নের কমলপুর থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে হাবিলদার রুস্তম উদ্দিনের নেতৃত্বে বিজিবি দল তুলশীপুর থেকে একটি রানার মোটরসাইকেল ও কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি’র দল। বিজিবি'র এই অভিযান ভবিষ্যৎ এ ও অব্যাহত থাকবে বলে জানান।