গতকাল ইউনিসেফ ও সরকারের এল,সি,বি,সি,ই প্রোগামের অধীনে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩ নং বহরা ইউনিয়ন পরিষদ অফিসের হলরুমে। এখানে উপস্থ...
গতকাল ইউনিসেফ ও সরকারের এল,সি,বি,সি,ই প্রোগামের অধীনে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩ নং বহরা ইউনিয়ন পরিষদ অফিসের হলরুমে। এখানে উপস্থিত ছিলেন ৩ নং বহরার চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও ইউনিসেফের কর্মকর্তারা ও সরকারের এল,সি,বি,সি,ই প্রোগ্রামের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার ও বিতরণ করা হয়। এখানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা ও উপস্থিত ছিলেন। এতে বক্তব্য ও রাখেন চেয়ারম্যান মহোদয় এবং বলেন তাদের সাথে কিছুটা সময় এনজয় করতে করতে চলে গিয়েছিলাম ফেলে আসা আমার সোনালী শৈশবে।