শেষমুহূর্তের ব্যাটিং বিপর্যয়ে জয় হাতছাড়া বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২৭১/৪। জয়ের জন্য শেষ ৫২ বলে প্রয়োজন...

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২৭১/৪। জয়ের জন্য শেষ ৫২ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। এই ম্যাচেও যে বাংলাদেশকে হারতে হবে এমনটা কেউ ভাবতেও পারেননি। কিন্তু পরবর্তী পাঁচ ওভারে মাত্র ১৭ রান সংগ্রহ করতেই বাংলাদেশ হারিয়েছে ছয়টি উইকেট। শেষমুহূর্তের ভয়াবহ এই ব্যাটিং বিপর্যয়ে শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। দুই ওভার বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ২৮৮ রানে। ২১ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।
১৫৩ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ১১৮ রানের দারুণ জুটি গড়েছিলেন ওপেনার ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। জয়টাও নিয়ে এসেছিলেন হাতের নাগালে। কিন্তু ৪২তম ওভারের তৃতীয় বলে সাকিব সাজঘরে ফেরেন ৫৫ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে। পরের বলেই আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। আর ৪৪তম ওভারের শেষ বলে ইমরুল আউট হয়ে যাওয়ার পরেই শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের আশা। ১১৯ বলে ১১২ রানের লড়াকু ইনিংস এসেছে ইমরুলের ব্যাট থেকে।

৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্কভাবেই শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ৪৬ রান। কিন্তু শুরু থেকেই যেন কিছুটা অস্বস্তিতে ছিলেন তামিম। দেখা যায়নি তাঁর স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং। ৩০ বলে করেছিলেন ১৭ রান। দশম ওভারে জ্যাক বলকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন জেমস ভিনসের হাতে। তামিমের পর উইকেটে এসে সাব্বির শুরু করেছিলেন ঝড়ো ব্যাটিং। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ১৪তম ওভারে বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচ ধরে সাব্বিরকে (১৮) সাজঘরমুখী করেছেন ডেভিড উইলি।
৮২ রানের মাথায় দুই উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন ইমরুল ও মাহমুদউল্লাহ। কিন্তু ২৩তম ওভারে ২৫ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। রানখরা কাটাতে পারেননি মুশফিকুর রহিম। আউট হয়েছেন মাত্র ১২ রান করে। পঞ্চম উইকেটে ১১৮ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন সাকিব ও ইমরুল। কিন্তু শেষমুহূর্তের ব্যাটিং বিপর্যয়ে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ।
ইংল্যান্ডের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন জ্যাক বল ও আদিল রশিদ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই পাঁচ উইকেট নিয়েছেন বল। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই ডানহাতি পেসার। রশিদ নিয়েছেন চারটি উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৩০৯ রানের বড় সংগ্রহ গড়েছে সফরকারী ইংল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক করেছেন বেন স্টোকস (১০১)। ওয়ানডে অভিষেকে ৬০ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান বেন ডাকেট। ওপেনার জ্যাসন রয়ের ব্যাট থেকে এসেছে ৪১ রান। আর শেষপর্যায়ে ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক জস বাটলার।


COMMENTS

Name

chatiyain dharmaghor Jatio আদাঐর আন্দিউড়া আমাদের সমস্যা খেলাধুলা চৌমুহনী জগদীশপুর জাতীয় নয়াপাড়া বহরা বাঘাসুরা বিনোদন বুল্লা ব্যবসা-বানিজ্য মাধবপুর উপজেলা রূপচর্চা শাহজাহানপুর শিক্ষা সারাবিশ্ব স্বাস্থ্য ও চিকিৎসা
false
ltr
item
News9: শেষমুহূর্তের ব্যাটিং বিপর্যয়ে জয় হাতছাড়া বাংলাদেশের
শেষমুহূর্তের ব্যাটিং বিপর্যয়ে জয় হাতছাড়া বাংলাদেশের
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZTL-1rTIlZvZ0cwk6jtGgtKGAMl62eHNeRWWv_wIF79EJe7TolngA5yndii2hLW3NsrxS9zwuu-F9T6n0vksSwfXCCfIW7lWXHaF5dnG133_Bb2rS60wNhRRjIEdcIpszciDt-ls2yg9j/s640/Bangladesh-1.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZTL-1rTIlZvZ0cwk6jtGgtKGAMl62eHNeRWWv_wIF79EJe7TolngA5yndii2hLW3NsrxS9zwuu-F9T6n0vksSwfXCCfIW7lWXHaF5dnG133_Bb2rS60wNhRRjIEdcIpszciDt-ls2yg9j/s72-c/Bangladesh-1.jpg
News9
https://news9-rakibs.blogspot.com/2016/10/blog-post_52.html
https://news9-rakibs.blogspot.com/
http://news9-rakibs.blogspot.com/
http://news9-rakibs.blogspot.com/2016/10/blog-post_52.html
true
4718368484096141909
UTF-8
Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy