সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফররত ইংল্যান্ড। বুধবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ...
সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফররত ইংল্যান্ড। বুধবার চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে বেলা আড়াইটায়।
সিরিজের প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। স্বাগতিকদের ৩১০ রানের বিশাল টার্গেট দেয় ইংল্যান্ড। বিশাল এ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২১ রানের পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে!
২য় ম্যাচে ৩৪ রানে বাংলাদেশের জয়লাভ। আগামীকাল ৩য় ম্যাচ। (ফাইনাল)
অঘোষিত এ ফাইনাল কেমন হবে, কে জিতবে? পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের সঙ্গে শেষ ৫ বারের দেখায় তিন বারই জয় পায় টাইগাররা।
আর এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ১৮ বার। যার মধ্যে ৪টি জয় পায় বাংলাদেশ আর ১৪টিতে ইংলিশরা।
বাংলাদেশ বর্তমানে ব্যাটিং বোলিং দুই সাইডেই ভালো পারর্ফম করছে। ব্যাটস্যামনরা নিয়মিত রান পাচ্ছেন। আফগান সিরিজে সেঞ্চরির দেখা পায় তামিম। চলমান সিরিজে দারুণ ফর্মে রয়েছেন ইমরুল, সাকিব, সাব্বির, মাহমুদউল্লাহ ও মাশরাফি। বল হাতে উজ্বল টাইগারদের পারর্ফম। মাশরাফি, তাসকিন ও সাকিবের পাশাপাশি শফিউলও সফল চলমান সিরিজে। অপেক্ষা এখন অঘোষিত ফাইনালের। কেমন হবে এ অঘোষিত ফাইনাল!
অনেক অনেক শুভকামনা রইলো বাংলাদেশ দলের প্রতি।