ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রেলের ৩টি বগি লাইনচ্যুত ও হয়। এতে সিলেটের সঙ্গে সা...
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রেলের ৩টি বগি লাইনচ্যুত ও হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ৯:৪৫ এর দিকে মাধবপুরের নোয়াপাড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে। পড়ে মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সায়েস্তাগঞ্জের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ করছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নিরঞ্জন জানান, তিনটি বগি পুড়ে গেছে, উদ্ধার তৎপরতা চলছে। নিহতের কোনো খবর আসে নাই, তবে কিছুসংখ্যক যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।
জানা যায়, প্রথমে ইঞ্জিনে আগুন ধরে। পরে তা আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে। বগির ভিতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের পর সব জানা যাবে এমনটা ই বলে জানান তিনি।
সবশেষে এখনো উদ্ধার কাজ চলছে। বিভিন্ন ষ্টেশনে এখনো অনেক ট্রেন আটকা পড়ে আছে। সিলেটের সংগে সারাদেশের রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।