মা ইলিশ রক্ষায় ইলিশের প্রজনন মৌসুমে দেশের ২৭টি জেলার নদ-নদী এবং উপকূলে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ইলি...
মা ইলিশ রক্ষায় ইলিশের প্রজনন মৌসুমে দেশের ২৭টি জেলার নদ-নদী এবং উপকূলে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ইলিশ মাছ কিনতে হলে ২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, যারা বুদ্ধি করে আগেই মাছ কিনে ফ্রিজে রেখেছেন তাদের জন্য টেনশনের কোন কারন নেই। যখন ইচ্ছে খেতে পারেন।
১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময়ে নদী ও উপকূলীয় অঞ্চলে মৎস্য আড়ৎ, মাছ মজুদ, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে।
এ সময় কেউ মাছ শিকার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।