সকাল থেকে চট্রগ্রামে টানা ব র্ষন । বৃষ্টিতে স্টেডিয়ামের মাঠে প্রচুর পানি জমা পড়েছে। কাজ করছে মাঠকর্মীরা। আবহাওয়া খারাপ হওয়ায় ধাপে ধাপে কাজ ক...
সকাল থেকে চট্রগ্রামে টানা বর্ষন। বৃষ্টিতে স্টেডিয়ামের মাঠে প্রচুর পানি জমা পড়েছে। কাজ করছে মাঠকর্মীরা। আবহাওয়া খারাপ হওয়ায় ধাপে ধাপে কাজ করছে কর্মীরা।
বিকালে বৃষ্টি কম থাকায় অনেকটায় শুকানো গেছে। কিন্ত সন্ধার পর আবার বৃস্টি নামায় আবার পানি জমতে শুরু করছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, সকালেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্রগ্রামে। তবে থেমে থেমে। বিকালে হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানান তারা।
এ নিয়ে শংকায় পড়ছে আগামীকালের বাংলাদেশ ও ইংল্যান্ড এর মধ্যেকার ৩য় ম্যাচটি।
বর্তমানে ম্যাচে ১-১ এ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে।
সিরিজের ১ম ম্যাচে ২১ রানে জয় পায় ইংল্যান্ড
এবং ম্যাচে ৩৪ রানে জয় পায় বাংলাদেশ। তাই ৩য় ম্যাচটির মাধ্যমে সিরিজ নির্ধারণ হতে যাচ্ছে। কিন্তু তার আগে ক্রিকেটপ্রেমীদের তাকিয়ে থাকতে হচ্ছে বৃষ্টির দিকে।