মাধবপুরের রতনপুর এ মঙ্গলবার দুপুর ১:৩০ এর দিকে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ ৩ জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালককের নাম...
মাধবপুরের রতনপুর এ মঙ্গলবার দুপুর ১:৩০ এর দিকে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও অপর চালকসহ ৩ জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালককের নাম আব্দুল নূর (৪৫)। তার বাড়ি হবিগঞ্জের পাইকপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার দুপুরে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসার বালু ভর্তি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’টি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এতে ট্রাক চালক আঃ নূর ঘটনাস্থলেই মারা যায়। অপর ট্রাকের চালক ইসলামপুর গ্রামের শিশু মিয়ার ছেলে আদু মিয়া(৩২) স্টিয়ারিং’র সঙ্গে আটকে থাকে। ট্রাকে থাকা অপর ২ জন হেল্পার ও আহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। গুরুত্বর আহত অবস্থায় আদু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।