প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বছরব্যাপী শিখন আগ্রহ ধরে রাখার জন্য এক অভিনব পদ্ধতি চালু করেছেন এক প্রাথমিক শিক্ষক। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও...
প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বছরব্যাপী শিখন আগ্রহ ধরে রাখার জন্য এক অভিনব পদ্ধতি চালু করেছেন এক প্রাথমিক শিক্ষক। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনের লক্ষ্যে এ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা শিখছে প্রতিযোগিতামূলক ভাবে। প্রাথমিক বিদ্যালয়ের শিশু নিবেদিত হচ্ছে তারই সহপাঠী অন্য শিশুর কল্যাণে।
বিশাল শ্রেণিতে শিখনফল অর্জনে এ পদ্ধতি খুবই কার্যকর।
এ পদ্ধতির নাম "খলিফা পদ্ধতি"।
এটি চালু করেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আউলিয়াবাদ কমলা গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফখর উদ্দিন মোবারক শাহ্।
এ পদ্ধতিতে নির্ধারিত পারদর্শিতার সূচক অর্জনকারী কৃতি ছাত্র/ছাত্রীদের কে "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদক" প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি এ পদক কৃতি শিক্ষার্থীকে দিবেন বলে জানান। এ বছরের শুরুতেই তিনি তার পাঠদানকৃত বিষয়গুলোতে পরীক্ষণ মূলক ভাবে এ পদ্ধতি চালু করেছেন। পদ্ধতির একটি সারমর্ম উর্ধ্বতন কতৃপক্ষের নিকট তিনি প্রেরণ করেছেন।